২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ৬৮ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড

“সিআইইউ সবসময় চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে,” বলেন উপাচার্য এম এম নুরুল আবসার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 01:17 AM

Updated : 26 Aug 2026, 05:14 PM

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ৬৮ শিক্ষার্থীকে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

এর মধ্যে ভাইস চ্যান্সেলর অনার লিস্ট প্রাপ্ত শিক্ষার্থী ৩ জন, ভাইস চ্যান্সেলর লিস্ট প্রাপ্ত ১১ জন, ডিনস অনার লিস্ট প্রাপ্ত ১৩ জন, ডিনস মেরিট লিস্ট প্রাপ্ত ১০ জন ও ডিনস লিস্ট প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থী রয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে উপাচার্য এম এম নুরুল আবসার বলেন, “শিক্ষার্থীরাই একটি দেশের অগ্রগতির চালিকাশক্তি। আমরা বিশ্বাস করি, গুণগত শিক্ষাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে। সিআইইউ সবসময়ই চেষ্টা করে যাচ্ছে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে। এই অ্যাওয়ার্ড সেই প্রচেষ্টার একটি স্বীকৃতি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক রুবেল সেন গুপ্ত, ব্যবসায় অনুষদের ডিন সৈয়দ মনজুর কাদের, ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাজ্জাতুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সহকারী ডিন সার্মেন রড্রিক্স এবং আইন অনুষদের ভারপ্রাপ্ত সহকারী ডিন আসমা আল আমীন।