অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি আইএফআইসি ব্যাংকের
আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন নিজস্ব প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণ করেন ব্যবস্থাপনা পরিচালক।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক।
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আইএফআইসি ব্যাংক উদযাপন করেছে ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫’।
এর অংশ হিসেবে ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন নিজস্ব প্রাঙ্গণে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের উপস্থিতিতে ফলজ গাছের চারা রোপণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।
এ সময় দেশ ও জাতীর সমৃদ্ধি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
