২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ব্যাংক ও সিইএবির এমওইউ সই

এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে চীনা ব্যবসার প্রসারে সহযোগিতার অঙ্গীকার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 10:49 PM

Updated : 26 Aug 2026, 01:07 PM

সিটি ব্যাংক ও বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলির সংগঠন ‘চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ’ (সিইএবি) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংক ও সিইএবির যৌথ উদ্যোগে উচ্চপর্যায়ের ব্যবসায়িক নেটওয়ার্কিং ইভেন্ট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ সফরে আসা শতাধিক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। চীনা ব্যবসায়ীদের এই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজে বের করা।

“সেই অনুষ্ঠানে সিটি ব্যাংক ও সিইএবির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে চীনা ব্যবসার প্রসারে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।”

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং সিইএবির সেক্রেটারি জেনারেল কোয়াংচো চং।

এসময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এবং সিইএবির প্রেসিডেন্ট হান কুন।