২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলের সব খেলা দেখা যাবে টফিতে

দর্শকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে নতুন ইন্টারফেস নিয়ে আসার তথ্য দিয়েছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 08:50 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফিতে এবার আইপিএলের সব খেলা সরাসরি দেখা যাবে।

আগামী ২২ মার্চ শুরু হতে যাওয়া ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটের ম্যাচগুলো দেখানোর এ তথ্য বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকরা ২০ টাকায় ১ দিনের জন্য, ৫০ টাকায় ৭ দিনের জন্য এবং ৯৯ টাকায় ৩০ দিনের জন্য আইপিএল ম্যাচ দেখার সুযোগ পাবেন।

এতে বলা হয়,  দর্শকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে নতুন ইন্টারফেস নিয়ে আসার তথ্য দিয়েছে কোম্পানিটি। রাস্তা, স্কুল অথবা কর্মক্ষেত্র, টফির অন-দ্য-গো ভিউয়িং এবং রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সবাই খুব সহজে আইপিএল ম্যাচ দেখতে পারবেন, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “টফি গ্রাহকদের জন্য নির্বিঘ্ন ও সহজলভ্য বিনোদন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে এই হাই-ভোল্টেজ টুর্নামেন্টের প্রতিটি উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন।”

গ্রাহকদের জন্য বিকাশ ও ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সুবিধা রয়েছে।