২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর কাজীপাড়ায় ‘টেস্টি ট্রিট ক্যাফে' চালু

‘টেস্টি ট্রিট’ ক্যাফেতে বিভিন্ন স্বাদের কফি, ওয়াফেল, পিৎজা, বার্গার, কেক, ডেজার্ট ও বেকারি পণ্য পাওয়া যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 09:05 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট' রাজধানীতে আরও একটি টেস্টি ট্রিট ক্যাফে চালু করেছে। 

রোববার রাজধানীর কাজীপাড়ায় নতুন এই ক্যাফে উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘টেস্টি ট্রিট'।

টেস্টি ট্রিট এর হেড অব মার্কেটিং সামি উর রহমান, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আনোয়ার হোসেন এবং ম্যানেজার (অপারেশন) রায়হান চৌধুরীসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের ফার্স্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ তাদের ক্যাফেতে বিভিন্ন স্বাদের কফি, ওয়াফেল, পিৎজা, বার্গার, কেক, ডেজার্ট ও বেকারি পণ্য বিক্রি করে। 

সামি উর রহমান বলেন, “খাদ্যপণ্যের শোরুমগুলোর মধ্যে টেস্টি ট্রিটি এখন দেশের সর্ববৃহৎ রিটেইল চেইন। টেস্টি ট্রিট ফুডপ্রেমীদের জন্য প্রতিনিয়ত নতুন সেবা যোগ করতে কাজ করছে। টেস্টি ট্রিট ক্যাফেতে একসাথে অধিক ক্রেতা বিভিন্ন ধরনের কফির স্বাদে আড্ডায় মেতে উঠতে পারছেন।”