সিআইইউতে চীনা ভাষা কোর্সের শিক্ষার্থীরা পেলেন সনদ
চীনা ভাষা শিক্ষা, সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া এবং সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানটি।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের চীনা ভাষা কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত চীনের দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং ভিডিওকলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিআইইউ এর উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সহকারী রেজিস্ট্রার রুমা দাশ সঞ্চালনা করেন।
সিআইইউ এর কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের পরিচালক কাজী মো. সাইফুল আসপিয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওইয়ান, পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ঝাং ওয়েনশেং অনুষ্ঠানে বক্তব্য দেন।
চলতি বছরের ২৯ জানুয়ারি সিআইইউতে কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চীনা ভাষা শিক্ষা, সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনা করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানটি।
