Published : 29 Aug 2025, 02:23 AM
বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার ক্ষেত্রে এখন থেকে ‘বিশেষ সুবিধা’ পাবেন কমিউনিটি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা।
বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইফাদ মোটরস লিমিটেড।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডি'স কোঅর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান।
চুক্তিতে কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস জাহির আহমেদ এবং ইফাদ মোটরসের হেড অব বিজনেস মুইদুর রহমান তানভীর সই করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইফাদ মোটরসের হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং এম. এ. আজিজ, অ্যাকাউন্টস ও ফাইন্যান্স বিভাগের সিনিয়র ম্যানেজার মো. মাসুদ হোসেন মিজি উপস্থিত ছিলেন।
ইফাদ মোটরস লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও প্রস্তুতকারক কোম্পানি পরিচিত।