১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইউনিকো হাসপাতালে ‘সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম’ চালু

এ উদ্যোগে বয়োজ্যেষ্ঠ নাগরিকরা ওপিডি ও আইপিডি সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 11:36 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য স্বাস্থ্যসেবার জন্য ‘সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম’ চালু করেছে ইউনিকো হাসপাতাল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, এ উদ্যোগে বয়োজ্যেষ্ঠ নাগরিকরা ওপিডি ও আইপিডি সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওপিডি ও আইপিডি সেবার মধ্যে রয়েছে ডাক্তারের পরামর্শ, ল্যাবরেটরি সেবা, রেডিওলজি ইমেজিং, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা ও ডায়ালাইসিস সেবা। পাশাপাশি যেসব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যেতে পারেন না, তাদের জন্য ‘Unico@home’ নামে একটি সেবার সুবিধা থাকবে, যার মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া সম্ভব হবে।

‘সিনিয়র সিটিজেন কেয়ার প্রোগ্রাম’ চালুর অনুষ্ঠানে ‘জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক সরদার এ নাঈম, ইউনিকো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ঢালি ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন উপস্থিত ছিলেন।