২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হয়ে গেল আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

স্থানীয় গ্রাহকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রম সুসমন্বিতভাবে পরিচালনার নির্দেশ দেন চেয়ারম্যান।

কুমিল্লায় হয়ে গেল আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন
আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2025, 02:39 AM

Updated : 26 Aug 2026, 01:35 PM

কুমিল্লা ও নোয়াখালী জেলার কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। 

শহরের হালিমনগরে একটি মিলনায়তনে বৃহস্পতিবার ’ম্যানেজার্স মিট’ শীর্ষক দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয় বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়রাম্যান মো. মেহমুদ হোসেন।

তিনি কুমিল্লা ও নোয়াখালী জেলার ১৭টি শাখা ও ১৫৭টি উপশাখার সকল কর্মীদের স্থানীয় গ্রাহকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রম সুসমন্বিতভাবে পরিচালনার নির্দেশনা প্রদান করেন। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ক্রমবর্ধমান ব্যবসায়িক সাফল্য অব্যাহত রাখতে কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম।

বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডল।