Published : 01 Mar 2026, 03:00 PM
দেশব্যাপী ক্যাশহীন লেনদেন সেবার পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে নগদ লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই করা হয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে সম্পাদিত এনপিএসবি ও বাংলা কিউ আর লেনদেনের সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের পক্ষে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
এই সেবাটি আন্তঃপরিচালনাযোগ্য ক্যাশহীন লেনদেন সেবার পরিসর বাড়ানোর মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট গভর্নেন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি।