‘এসিআই স্মার্ট টুলসের’ পণ্য মিলবে ‘পিকাবোতে’
এ চুক্তির ফলে এখন সারা দেশের গ্রাহকরা সহজেই অনলাইনে ‘এসিআই স্মার্ট টুলসের’ তিন শতাধিক পণ্য অর্ডার করতে পারবেন এবং দ্রুত পণ্য হাতে পাবেন।
দেশব্যাপী গ্রাহকদের জন্য পণ্যের সহজ প্রাপ্যতা নিশ্চিত করতে ই কমার্স প্ল্যাটফর্ম ‘পিকাবোর’ সঙ্গে চুক্তি করেছে ‘এসিআই স্মার্ট ট্যুলস’।
সোমবার ঢাকার এসিআই সেন্টারে এক অনুষ্ঠানে এ চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির ফলে এখন সারা দেশের গ্রাহকরা সহজেই অনলাইনে ‘এসিআই স্মার্ট টুলসের’ তিন শতাধিক পণ্য অর্ডার করতে পারবেন এবং দ্রুত পণ্য হাতে পাবেন।
এসিআই স্মার্ট টুলস মনে করছে, এ উদ্যোগ ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের অবস্থান আরো ‘শক্তিশালী করবে’।
এসিআই মটরস লিমিটেডের জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল ইমরান এবং পিকাবোর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিনহাজ উদ্দিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
