ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
সম্মেলনে ব্যাংকের চলতি বছরের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নয়টি জোন ও চারটি করপোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মেলন হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সম্মেলনে ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খাঁন সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও এম কামাল উদ্দীন জসীম উপস্থিত ছিলেন।
