Published : 16 May 2025, 11:25 PM
এপেক্স ফুটওয়্যার রিওয়ার্ডসে ৫০ লাখ রেজিস্টার্ড কাস্টমার হওয়ায় ক্যাম্পেইন চালিয়েছে।
‘চলতে চলতে ৫০ লাখে’ নামের এ ক্যাম্পেইন আট দিন ধরে চলেছে বলে বৃহস্পতিবার এপেক্স ফুটওয়্যার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে এপেক্স তাদের ক্রেতাদের বিভিন্ন অফার দিয়েছে। ক্যাম্পেইন চলাকালে যেকোনো কাস্টমার মাত্র ১২৯৯ টাকার কেনাকাটা করলেই এপেক্স রিওয়ার্ডসের রেজিস্টার্ড মেম্বার হতে পারেন। সঙ্গে কোনো রেজিস্টার্ড কাস্টমার ২ হাজার টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটা করলে দ্বিগুণ রিওয়ার্ডস পয়েন্ট পান।
আরও বলা হয়, দেশের অন্যান্য ব্র্যান্ডের সঙ্গেও এপেক্স পার্টনারশিপের মাধ্যমে তাদের গ্রাহকের জন্য বিভিন্ন ডিসকাউন্ট অফারের কুপন দেয়। এটি ব্যবহার করে কাস্টমাররা গোজায়ান থেকে সর্বনিম্ন ৫ হাজার টাকার ফ্লাইট বা হোটেল বুকিং করলে ৫০০ টাকা ডিসকাউন্ট মেলে, যা আগামী ৩১ অগাস্ট পর্যন্ত প্রযোজ্য। কুপন দিয়ে মীনা বাজারে কেনাকাটায় ৫ শতাংশ করে সর্বোচ্চ ১০০ টাকা ডিসকাউন্ট পাবেন। মীনা সুইটসের সকল মিষ্টি পণ্যে ফ্ল্যাট ৫ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন ৩০ জুন পর্যন্ত। শেফস টেবিলের নির্দিষ্ট রেস্টুরেন্টে কুপন দিয়ে ৩০ জুন পর্যন্ত ১০ শতাংশ ডিসকাউন্টও মিলবে।