০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দারাজের যুগ পূর্তিতে আকর্ষণীয় অফার

নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 06:01 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ শুরু করতে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। 

দারাজ বলছে, এক দশকেরও বেশি সময়ের এই অগ্রগতিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পেইনজুড়ে থাকছে ১২ শতাংশ পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচার, সাশ্রয়ী মূল্যে মেগা ডিল, ৮০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ সেল এবং ৭৫ শতাংশ পর্যন্ত হট ডিল। 

এর পাশাপাশি প্ল্যাটফর্মজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধাও থাকছে।

৯.৯ অ্যানিভার্সারি সেলের বিশেষ আকর্ষণ হিসেবে নির্দিষ্ট সময়ে থাকছে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট সুবিধা নিয়ে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। যার প্রথম সেশনটি শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় (চলবে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত) এবং পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

এছাড়া নির্ধারিত দিনে থাকছে জনপ্রিয় সব ব্র্যান্ড ইভেন্ট; যার মধ্যে রয়েছে ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে।

বিশেষ আয়োজন হিসেবে ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’ এবং ১০ ও ১৪ সেপ্টেম্বর চলবে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায় পাওয়া যাবে বাড়তি সাশ্রয়ের সুযোগ। ক্যাম্পেইন চলাকালীন দারাজ মার্কেটপ্লেস ও চয়েস অর্ডারে বিকাশ পেমেন্টে পাবেন সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, আর নগদ পেমেন্টে মিলবে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ক্রেডিট ও নির্দিষ্ট প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা পাচ্ছেন সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১২ শতাংশ ডিসকাউন্ট সুবিধা। এছাড়া ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে মিলবে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, “বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল কমার্স খাতে নতুন সুযোগ তৈরি, ক্রেতাদের সাশ্রয়ী সমাধান ও উন্নত সেবা প্রদানে আমরা বরাবরের মতোই প্রতিশ্রুতিবদ্ধ।”