২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ হওয়ার সুযোগ

“এর মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন ক্যাম্পাসে পরিচিতি, কর্পোরেট ও ব্র্যান্ড সম্পর্কে জানার জন্য সুযোগ।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 07:24 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শুরু করেছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম 'নেক্সটজেন'। 

এই প্রোগ্রামের মাধ্যমে একজন শিক্ষার্থী পাবেন প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ওঠার সুযোগ। 

মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করা যাবে ১৭ মে পর্যন্ত। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন ক্যাম্পাসে পরিচিতি, কর্পোরেট ও ব্র্যান্ড সম্পর্কে জানার জন্য সুযোগ। 

প্রাণ-আরএফএল গ্রপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, "নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম শিক্ষার্থীদের শেখার জন্য অনেক বড় একটি সুযোগ। এর মাধ্যমে তারা কর্পোরেট বিশ্ব ও ব্র্যান্ড সম্পর্কে অনেককিছু জানতে বুঝতে পারবেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণ করলে শিক্ষার্থী পাবেন প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে এক্সক্লুসিভ উপহার ও সার্টিফিকেট। এছাড়াও প্রাণ-আরএফএল গ্রুপে ইন্টার্নশিপ এবং ক্যারিয়ার গড়ার সুযোগসহ টিম ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্টের দক্ষতা এবং নেটওয়ার্কিং বৃদ্ধির সুযোগ পাবেন।

প্রাণ-আরএফএল গ্রুপ বলছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যায়ন করছে এমন শিক্ষার্থীরা https://next-gen.pranrflgroup.com/ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার পর বাছাই প্রক্রিয়া শেষে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী নেক্সটজেন ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামে অংশ নিতে পারবেন ।