২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর সঙ্গে অতীশ দীপঙ্কর ও ইউসিএসআই ইউনিভার্সিটি প্রতিনিধিদের মতবিনিময়

“জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে দক্ষ জাতি গঠনে সরকার কাজ করছে,” সভায় বলেন শিক্ষামন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 05:31 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

শিক্ষামন্ত্রীর আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে মতবিনিময় করেছে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি প্রতিনিধি দল।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সভা হয়েছে বলে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, “জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে একটি দক্ষ জাতি গঠনে বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। ইতোপূর্বে শিক্ষাঙ্গনকে নকলমুক্ত করার মত এবার তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে সরকার।”

সভায় অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার উপস্থিত ছিলেন।