২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্সেল ফ্রিজ কিনে লাখোপতি টাঙ্গাইলের হাবিবুর

কোরবানির ঈদ পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য কেনাকাটায় ১০ লাখ টাকা জেতার সুযোগ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 09:24 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের পেকুয়া দক্ষিণ পাড়া গ্রামের হাবিবুর রহমান।

মির্জাপুরের তক্তারচালা বাজারে সম্প্রতি এক অনুষ্ঠানে হাবিবুরের হাতে চেক তুলে দেওয়া হয় বলে কোম্পানি কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অভিনেত্রী সাদিয়া আয়মান ও অভিনেতা ইরফান সাজ্জাদ চেক তুলে দেন। মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির, ডেপুটি হেড অব বিজনেস মতিউর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম ‘হোম ইলেকট্রনিক্স’ এর স্বত্বাধিকারী ওসমান গনি এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে চলছে মার্সেলের ক্যাম্পেইন ‘সিজন-২৪’। কোরবানির ঈদ উপলক্ষে এ ক্যাম্পেইনে মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

এছাড়া ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার ও ক্যাশব্যাক সুবিধা রয়েছে। কোরবানির ঈদ পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য কেনাকাটায় এই সুযোগ থাকছে।