২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ’ক্যারিয়ার ফেয়ার’

ফেয়ারে অংশ নিয়ে কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 09:02 PM

Updated : 08 Sep 2022, 09:02 PM

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে হয়ে গেল দুই দিনের ক্যারিয়ার ফেয়ার।

তাতে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস করা ও অধ্যয়নরত শিক্ষার্থীরা কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা, বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট গত ৩ ও ৪ সেপ্টেম্বর ক্যাম্পাসে এই ক্যারিয়ার ফেয়ার আয়োজন করে।

সরাসরি ও অনলাইনে দেশি ও আন্তর্জাতিক ৩৩টি সংস্থা এ ফেয়ারে অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুবানা হক বলেন, ”এ ধরনের কাযক্রম শিক্ষার্থী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠান উভয় পক্ষের জন্যই উপকারী।”