Published : 08 May 2026, 01:11 AM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) যাত্রা শুরু করেছে সিআইইউএআই সেন্টার।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সম্মেলনকক্ষে উদ্বোধন অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন মিলিয়নএক্স বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা কাউন্সিল সদস্য ও নোটোমেশনের প্রতিষ্ঠাতা এবং সিইও জুনায়েদ কাজী।
এ সময় উপস্থিত ছিলেন চিটাগং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (চুয়েট) কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ মশিউল হক।
এছাড়া অনলাইন প্লাটফর্মে যুক্ত ছিলেন মিলিয়নএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাউন্সিল সদস্য ও বিডিওএসএনের প্রেসিডেন্ট মুনীর হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার।
তিনি বলেন, "বিশ্বব্যাপী প্রযুক্তিগতপরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতায় গড়ে তুলতে সিআইইউ প্রতিশ্রুতিবদ্ধ।
"সিআইইউএআই সেন্টার প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।