২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শৃঙ্খলা ভঙ্গ’: শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে অব্যাহতি

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সঙ্গে না থেকে আলাদা ব্যানারে কর্মসূচি পালন করতেন তিনি।

‘শৃঙ্খলা ভঙ্গ’: শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে অব্যাহতি
ছাত্রদল নেতা মো. সোহাগ।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 12:02 AM

Updated : 26 Aug 2026, 01:35 PM

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের এ বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সঙ্গে না থেকে আলাদা ব্যানারে কর্মসূচি পালনের কথা বলা হয়েছে। কোনো নেতাকর্মীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতেও তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “সে পৃথক ব্যানারে কর্মসূচি করেছে, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের শামিল। এত বড় সংগঠনের একটি ইউনিটে ভিন্নভাবে কর্মসূচি পালনে সংগঠন সম্পর্কে ভুল বার্তা যায়।”

অব্যাহতি পাওয়া সোহাগ বলেন, “তাদের (সভাপতি-সম্পাদক) সঙ্গে অনেকেই আগে ছাত্রলীগ করত। এজন্য আমরা পৃথক ব্যানারে দলীয় কর্মসূচি পালন করেছি।”