হেইলিবারি ভালুকা স্কুলের প্রথম ব্যাচের ক্লাস শুরু
গত রোববার থেকে সম্পূর্ণ আবাসিক পরিবেশে ষষ্ঠ থেকে নবম গ্রেড পর্যন্ত কেমব্রিজ আইজিসিএসই এবং পিয়ারসন এডেক্সেল পাঠ্যক্রমের অধীনে ক্লাস করছে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা।
বাংলাদেশে বিশ্বমানের শিক্ষাদানের সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি নিয়ে চালু হওয়া চেইন হেইলিবারি ভালুকা স্কুলের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে।
মঙ্গলবার স্কুলটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, গত রোববার থেকে সম্পূর্ণ আবাসিক পরিবেশে ষষ্ঠ থেকে নবম গ্রেড পর্যন্ত কেমব্রিজ আইজিসিএসই এবং পিয়ারসন এডেক্সেল পাঠ্যক্রমের অধীনে ক্লাস করছে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা।
সেখানে বলা হয়, “দেশের প্রথম এবং একমাত্র ব্রিটিশ বোর্ডিং স্কুলটি মেয়ে এবং ছেলে শিক্ষার্থীদের ব্যক্তিগত পর্যায়ে শিক্ষার অভিজ্ঞতাকে অনুপ্রাণিত করা এবং উন্নত মানসিকতা সম্পন্ন বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
“অ্যাকাডেমিক উৎকর্ষতার পাশাপাশি ব্যক্তিগত উন্নতি, নেতৃত্বের দক্ষতা এবং একটি উন্নত সম্প্রদায় হিসেবে গড়ে তোলাও স্কুলটির মূল লক্ষ্য। সেজন্য হেইলিবারি ইউকে-এর ৬১ শতাংশ শিক্ষার্থী আইভি লীগ এবং রাসেল গ্রুপ প্রতিষ্ঠানে যোগদান করেছে।”
ক্লাস শুরুর দিন হেইলিবারি ভালুকার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাইমন ও গ্রেডি বলেন, “আমরা একটি ব্যতিক্রমী শিক্ষাগত অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের্ দক্ষতা সম্পন্ন উন্নত নাগরিক হিসেবে প্রস্তুত করে তুলবে। কৌতূহল ও উদ্ভাবন মানসিকতা সম্পন্ন শিক্ষার্থী প্রস্তুত করতে আমাদের একটি বিশ্বমানের শিক্ষকদল রয়েছে।”
