২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 07:46 PM

Updated : 11 Dec 2022, 07:46 PM

সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ভার্চুয়ালি এই বক্তৃতার আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান।

‘বাংলাদেশ এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকটের বাধ্যবাধকতা, ভবিষ্যৎ নির্দেশনা’ শীর্ষক এ বক্তৃতায় মনজুর হাসান বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঐতিহাসিক পটভূমি, পাশাপাশি বৈশ্বিক, আঞ্চলিক এবং জাতীয় আইনের অধীনে বাংলাদেশের যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তার রূপরেখা এবং শরণার্থীদের জন্য একটি জাতীয় আইনি ও নীতি কাঠামো গড়ে তোলার ভবিষ্যত পথ তুলে ধরার উপর আলোকপাত করেন।

তিনি বলেন, “বিগত বছর গুলোতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকটি আইন ও নীতি প্রণয়ন করা হয়েছে। এসব আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

“ভবিষ্যতে, শিক্ষা, জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা এবং প্রত্যাবাসন ক্ষেত্রে বিশেষ জোর দিয়ে আইন ও নীতি তৈরি করা যেতে পারে।”

বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্মারক বক্তৃতাটির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।

শিক্ষাবিদ, গবেষক, মানবাধিকার কর্মী, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।