২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ছাত্রী হলের রান্নাঘরে আগুন, চুলা পরিবর্তনের প্রস্তাব সিন্ডিকেটে

অল্প সময়ের মধ্যে কর্মচারীরা আগুন নিভিয়েও ফেলেন; এ ঘটনায় কেউ হতাহত হননি।

জবি ছাত্রী হলের রান্নাঘরে আগুন, চুলা পরিবর্তনের প্রস্তাব সিন্ডিকেটে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে রান্নাঘরের নষ্ট চুলা থেকে আগুনের সূত্রপাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2022, 11:05 AM

Updated : 19 Sep 2022, 11:10 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ১৩ তলার রান্নাঘরে আগুন লাগার পর রোববার রাতে আতঙ্ক তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে।

তবে কিছুক্ষণের মধ্যে কর্মচারীরা আগুন নিভিয়েও ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

হলের প্রভোস্ট শামীমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনের সূত্রপাত হয় হলের রান্নাঘরের চুলা থেকে। এর আগেও কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে৷

“কয়েকটি চুলা নষ্ট হয়ে আছে। সিন্ডিকেটে চুলা চেইঞ্জ করার প্রস্তাব দিয়েছি। সব চুলা পরিবর্তন করে নতুন চুলা লাগানোর ইচ্ছা আছে। আর পুরাতন চুলাগুলো কয়েকদিন বন্ধ রাখব।"

প্রভোস্ট জানান, যে চুলায় আগুনের সূত্রপাত হয়, ছাত্রীদের সেটায় রান্না না করতে বলা হয়েছিল।

Image

রাতে চুলা থেকে আগুন লাগলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন।

"তাদেরকে বলা হয়েছিল এটা ঠিক করে দেওয়া হবে। কিন্তু সেটা না শুনে তারা (শিক্ষার্থী) যখন রান্না করতে গেছে, তখনই আগুন ছড়িয়ে পড়ে।”

শিক্ষার্থীরা জানান রাত ১০টার দিকে চুলা থেকে আগুন লাগলে তারা আতঙ্কিত হয়ে রুম ছেড়ে নিচের রাস্তায় চলে যান।

তারা বলছেন, এর আগেও হলের কয়েকটি চুলা নষ্ট হওয়ায় তারা সেগুলো ঠিক করে দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু হয়নি।