১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্টামফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তনে ডিগ্রি পেলেন ১৪০৭ জন

“আপনাদের সততা, সহমর্মিতা ও উদ্ভাবনী চিন্তার চর্চা যেন ভবিষ্যতের দিনগুলোতেও বজায় থাকে,” বলেন রিজওয়ানা হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 09:06 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে ১৪০৭ জন গ্র্যাজুয়েট ডিগ্রি পেয়েছেন।

শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে এ সমাবর্তন অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সমাবর্তনে সর্বোচ্চ সিজিপি অর্জনের জন্য পাঁচ অনুষদের ১০ গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ৩০ জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়েছে।

উচ্চ শিক্ষার বিস্তারে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “এই বিদ্যাপীঠ প্রজন্ম থেকে প্রজন্মকে উচ্চশিক্ষার বিস্তারের মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।”

সমাবর্তন বক্তা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আপনাদের সততা, সহমর্মিতা ও উদ্ভাবনী চিন্তার চর্চা যেন ভবিষ্যতের দিনগুলোতেও বজায় থাকে।”

শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ এবং ভারপ্রাপ্ত উপাচার্য ড. ইউনুছ মিয়া। 

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্য, উপাচার্য ও উপ–উপাচার্যরা সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন।

সমাবর্তনের শেষ পর্বে ওয়ারফেজ, বেঙ্গল সিম্ফনি এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হয়।