চবিতে শিবির কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছে শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ ‘সিক্সটি নাইন’র কর্মীরা।
দুপুরে ক্লাস শেষে বের হওয়ার পর একদল শিক্ষার্থী তাকে মারধর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে হাটহাজারি থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান।
পরে তাকে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন বলেন, আহত বিটু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের কর্মী। তাকে যারা মারধর করেছে তারা বগিভিত্তিক গ্রুপ ‘সিক্সটি নাইন’র কর্মী।
