২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: বৃহস্পতিবারের পরীক্ষা পিছিয়েছে

জামায়াতের হরতালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 07:30 PM

এছাড়া আগে স্থগিত হওয়া কয়েকটি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ নভেম্বরের অনুষ্ঠিতব্য পরীক্ষা ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।   

এছাড়া স্থগিত হওয়া সম্মান ১ম বর্ষের ১০ অক্টোবরের পরীক্ষা ১১ নভেম্বর, ৩ নভেম্বরের পরীক্ষা ১৩ নভেম্বর এবং সম্মান ৪র্থ বর্ষের ৬ নভেম্বরের পরীক্ষা ৮ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।