২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবিপ্রবিতে ভর্তি প্রক্রিয়া শুরু ২০ সেপ্টেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া ২০ সেপ্টেম্বর শুরু হবে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 10:00 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া ৩১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত চলবে।

এরপর আগামী ২১ নভেম্বর সকাল থেকে শুরু হয়ে পরদিন বিকাল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের বিষয়ে ০১৮৩৬৩৫০৭১০ নম্বরে এবং  belal.nstu@gmail.com ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nstu.edu.bd পাওয়া যাবে।