২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরিতে দেশসেরা পার্বতীপুর আদর্শ কলেজ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে প্রথম হয়েছে দিনাজপুরের পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ। এ বছর তাদের প্রাপ্ত পয়েন্ট ৭৮ দশমিক ৮৪।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 05:47 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

এর পরের অবস্থানে ৭৮ দশমিক ৭৪ পয়েন্ট পেয়ে রয়েছে কুমিল্লার আবেদা নুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট আর ৭৭ দশমিক ৪৯ পয়েন্ট পেয়ে ৩য় স্থানে খুলনার রূপসা সূর্যমুখী মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ।

নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করা হয়েছে।

৭৫ দশমিক ৫৪ পয়েন্টে ৪র্থ অবস্থানে কুমিল্লার ফায়জুল রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি, ৭৩ দশমিক ৪৬ পয়েন্টে ৫ম অবস্থানে রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, ৭৩ দশমিক ০৫ পেয়ে ৬ষ্ঠ অবস্থানে চাঁদপুরের হাজিগঞ্জ মডেল কলেজ, ৭২ দশমিক ৮৫ পেয়ে ৭ম অবস্থানে মির্জাপুরের আলহাজ শফিউদ্দিন মিয়া অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ,৭২ দশমিক ০৪ পেয়ে ৮ম স্থানে রয়েছে ময়মনসিংহের ধানিখোলা টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজ।

৯ম স্থানে ৭০ দশমিক ৮২ পয়েন্ট পেয়ে ডেমরার বামোইল হাই স্কুল ও কলেজ এবং ৭০ দশমিক ৮০ পয়েন্ট পেয়ে ১০ম স্থানে

রয়েছে টাঙ্গাইলের বসাইল এমদাদ হামিদিয়া ডিগ্রি কলেজ।