জাবিতে এবার ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ইউনিটের ভিত্তিতে হবে। আগামী ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন চলবে।
তিনি বলেন, “গত বছর বিশ্ববিদ্যালয়ে বিভাগভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবছর ইউনিটভিত্তিক হবে বলে সিদ্ধান্ত হয়েছে।”
এই বছর মোট ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
