২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইন ক্যাম্পাস মাস্টার্স’ প্রোগ্রাম চালু

গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসভিত্তিক ‘ইন ক্যাম্পাস মাস্টার্স’ প্রোগ্রাম শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 09:10 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

শুরুতে শুধু কলেজ শিক্ষকরা এই প্রোগ্রামে ভর্তির সুযোগ পেলেও আগামী বছর ৮০ শতাংশ কলেজ শিক্ষক ও ২০শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

বৃহস্পতিবার সকালে দেশে প্রথমবারের মতো ক্যাম্পাসভিত্তিক মার্স্টাস প্রোগ্রাম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ।

একাডেমিক ভবনে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক সায়েদা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আসলাম ভূঁইয়া, মুনাজ আহমেদ নূর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রারসহ  ভর্তিকৃত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্লাশ শুরু ১০ আগস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়জুল করিম জানান, আগামী ১০ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনেই ওই প্রোগ্রামের  ক্লাশ শুরু হবে। প্রথম বছরের জন্য এ প্রোগ্রামের  আসন সংখ্যা থাকছে ১৫।

বাংলা, ইতিহাস, সমাজবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স ও এমবিএ বিষয় নিয়ে দেড় বছর মেয়াদী ওই প্রোগ্রামের সফলভাবে উত্তীর্ণকারীরা এ প্রতিষ্ঠানেই পিএইচডি করার যোগ্যতা লাভ করবেন। বৃহস্পতিবারই ছিল ওই প্রোগ্রামে ভর্তির শেষ দিন।