২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে খালেদা জিয়া হলের পাশে শেখ হাসিনা হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার নামে নতুন একটি হল যাত্রা শুরু করেছে, যেখানে খালেদা জিয়ার নামেও একটি হল রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাবি প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 12:39 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

বৃহস্পতিবার বিকালে ক্যাম্পাসের বেগম খালেদা জিয়া হলের পাশে শেখ হাসিনার নামে নবনির্মিত হলের নামফলক উন্মোচন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে হলটি প্রতিষ্ঠিত হয়। এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার নামে হল প্রতিষ্ঠিত হল।

শেখ হাসিনা হলে ৬৪৮ ছাত্রী থাকতে পারবেন। হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফরিদ আহমেদ।

নতুন হলের নামফলক উন্মোচন করে শিক্ষামন্ত্রী বলেন, ৩৪টি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৬ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিগগিরই শুরু হবে।

জনগণের অর্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি তুলে ধরে তাদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার কথাটি মনে করিয়ে দেন নাহিদ।

উপাচার্য ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা সচিব মোহাম্মদ সাদিক, উপউপাচার্য আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, নিবন্ধক আবু বকর সিদ্দিক।

পুরনো খবর:

নামকরণে মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও খেতাবপ্রাপ্তদের অগ্রাধিকার