২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রসায়ন পরীক্ষা বাতিলের দাবি 

স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের রসায়নের গৃহীত একটি পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহনের দাবি করেছেন দিনাজপুর সরকারি কলেজের পরীক্ষার্থীরা। 

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

এ দাবিতে সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেছেন। 

মানববন্ধনে অংশ নেয়া প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সামিউল ইসলাম ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৬ এপ্রিল অনু্ষ্ঠিত স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের রসায়ন র্পাট-২ পরীক্ষার প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত এবং পাঠদানের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন প্রশ্ন দেয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের ফলাফল খারাপ হওয়ার আশংকা রয়েছে।

তাদের দাবি, ২৬ এপ্রিল অনু্ষ্ঠিত এই পরীক্ষাটি বাতিল করে সিলেবাস ও পাঠদানের সঙ্গে সঙ্গতি রেখে নতুন প্রশ্নপত্রের আলোকে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হোক।