২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে টেক্সটাইল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আবাসন ব্যবস্থা ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 04:33 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার বেলা ১২টার দিকে তারা রাস্তায় ইট বিছিয়ে নগরীর সিএ্যান্ডবি রোড অবরোধ করে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

কোতয়ালী থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে আগাম ঘোষণা ছাড়াই সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

তবে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটনার আগেই পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।

হামলাকারীদের বিরুদ্ধে তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বসা দিয়েছেন ওসি।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেন জানান, তাদের কোন আবাসন ব্যবস্থা নেই। কলেজের আশেপাশের বিভিন্ন মেসে তাদের ভাড়া নিয়ে থাকতে হয়।

ফলে বিভিন্ন সময় ছিনতাইকারী ও স্থানীয় বখাটেদের হামলার শিকার হন তারা।