২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন জানান, শনিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী বেনজির আহমেদের ওপর হামলা হয়।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 10:06 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বেনজির মওলানা ভাসানী হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক তৌহিদ হাসান শাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে বেনজিরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাত্রদল নেতা মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক আব্দুর রহীম, নগর ও অঞ্চল পরিকল্পনার রবিউল ইসলাম, অর্থনীতির জাবেদ সজল, ভূতাত্ত্বিক বিজ্ঞানের অনীক সাহা, আদনান সাম্য, আইটির মাহাদী হাসান এক হয়ে বেনজিরকে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।     

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেনজীর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ফটকের সামনে এ সংক্রান্ত কাজ করতে দেখে বেনজিরকে প্রতিহত করতে যায় ছাত্রলীগ নেতা-কর্মীরা।” 

সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খোঁজখবর নিয়েছি, বিষয়টি রাজনৈতিক বলে মনে হচ্ছে।”