২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ

৩৪তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 11:18 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

বুধবার কমিশনের ওয়েবসাইটে এই আসন বিন্যাস প্রকাশ করা হয়।

আগামী ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত দিনগুলোতে দুটি করে পরীক্ষা হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা হবে।

সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর ১টা এবং বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত বিকালের পরীক্ষা হবে।

প্রথম দিন সকালে ইংরেজি প্রথম ও বিকালে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।

২৫ মার্চ সকালে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা এবং বিকালে আন্তর্জাতিক বিষয়াবলীর পরীক্ষা রয়েছে।

২৭ মার্চ সকালে বাংলাদেশ বিষয়াবলী প্রথমপত্র ও বিকালে দ্বিতীয়পত্র, ৩০ মার্চ সকালে বাংলা প্রথমপত্র, বিকালে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষা নির্ধারিত রয়েছে।

সূচি অনুযায়ী ৩১ মার্চ সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।