শাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শিবিরের
নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ইসলামী ছাত্রশিবির।
এছাড়া ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগে হরতালও ডেকেছে জামায়াতে ইসলামীর এ ছাত্র সংগঠন।
রোববার রাতে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার এক সংবাদ বিজ্ঞতিতে এ কথা জানানো হয়।
২১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কতৃরপক্ষ বলছে, ২১ মার্চের ভতি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচাযর অধ্যাপক অআমিনুল হক ভূইয়া বলেন, পরীক্ষা তো পেছানো হয়নি। ইনশাল্লাহ পরীক্ষা হবেই।
হরতাল ধমরঘট পরীক্ষায় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক শাহ আলম বলেন, এরই মধ্যে ভর্তি পরীক্ষার সব ধরনের প্রস্তুতিও সস্পন্ন হয়েছে। রোববার আসন বিন্যাসও প্রকাশ করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর রাতে ভাষ্কর্য ‘চেতনা ৭১’ এর নামফলক ভাংচুর করা হয়।
এর প্রতিবাদে পরদিন বিকালে এক মানববন্ধনে হামলা চালায় শিবিরকর্মীরা। সেদিন এক শিক্ষকের মোটরসাইকেল এবং দুই শিক্ষার্থীর সাইকেলে আগুন দেয়া হয়।
ভাস্কর্য ভাংচুর এবং হামলায় জড়িত থাকার অভিযোগে গত ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিবির সভাপতিসহ ১৪ নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করে।
