ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ধর্মঘট স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয় জাতিয়তাবাদী ছাত্রদলের বুধ-বৃহস্পতিবারের ছাত্র ধর্মঘট স্থগিত করা হয়েছে।
তাদের ৫ দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুনানির আশ্বাস দেয়ায় সোমবার বিকেলে ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয়ের বাস পোড়ানোর মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদকে ২৯ জানুয়ারি কুষ্টিয়া শহর থেকে পুলিশ গ্রেপ্তার করে।
তার প্রতিবাদে ও রাশেদের মুক্তিসহ ৫ দফা দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে ক্যাম্পাসের প্রেস কর্ণারে এক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘট ডাকা হয়েছিল।
সেমাবার ফোনে সাংবাদিকদের ইবি ছাত্রদলের সভাপতি জনান, আগামী বুধবার পর্যন্ত পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় দাবি মেনে নেয় তাহলে ধর্মঘট প্রত্যাহার করা হবে, অন্যথায় বুধবার থেকে পূর্বঘোষিত ধর্মঘট পালিত হবে।”
