২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ১৪ শিবিরকর্মী বহিষ্কৃত

মুক্তিযুদ্ধের ভাস্কযর চেতনা ৭১ এর নামফলক ভাংচুর এর প্রতিবাদে মানববন্ধনে হামলায় জড়িত থাকার অভিযোগে ১৪ শিবির নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 10:13 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বৃহস্পতিবার রাতে শৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনার তদন্ত কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান কমিটির সদস্য সচিব ও প্রক্টর হিমাদ্রী শেখর রায়।

গত ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রাতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ‘চেতনা ৭ ‘-এর নামফলক ভাংচুর করা হয়। সেদিন এক শিক্ষকের মোটরসাইকেল এবং দুই শিক্ষার্থীর সাইকেলে আগুন দেয় হামলাকারীরা।

এর প্রতিবাদে পরদিন বিকালে এক মানববন্ধনে হামলা চালায় শিবিরকর্মীরা।

প্রক্টর হিমাদ্রী জানান, শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের নাম আগামী রোববার প্রকাশ করা হবে।

সাময়িক বহিষ্কার হওয়া সবাই শিবিরের নেতাকর্মী বলে নিশ্চিত করেন তিনি।

তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না আত্মপক্ষ সমথরন করে জবাব দিতে হবে।