২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের হাজারো শিক্ষার্থী আবারো তাদের সাবেক শিক্ষায়তনে মিলিত হচ্ছেন শুক্রবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জানুয়ারি ছিল ইংরেজি বিভাগের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী। তার চার দিনের মাথায় বসছে এবারের পুনর্মিলনী।

প্রতিবারের মতো এবারো ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা, যাদের মধ্যে মন্ত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের সফল ও পরিচিত ব্যক্তিরা রয়েছেন, তারা অনুষ্ঠানে আসবেন, মেতে উঠবেন শিক্ষাজীবনের স্মৃতিচারণ আর আড্ডায়।

১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়। তবে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে।

প্রতিবছর জানুয়ারির শেষ শুক্রবার সোসাইটির পুনর্মিলনী হয়। নানা ক্ষেত্রে অবদানের জন্য বিভাগের শিক্ষার্থীদের নানা ধরনের বৃত্তি ও পুরস্কার দিয়ে থাকে অ্যালামনাই সোসাইটি যা বার্ষিক এ অনুষ্ঠানে ঘোষণা করা হয়।