২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘ঘ’ ইউনিটের সাক্ষাৎকার বৃহস্পতিবার থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেয়া হবে বৃহস্পতি, শুক্র ও শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 07:49 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) ঘ-ইউনিটের সমন্বয়কারী ও ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত বিজ্ঞান বিভাগের মেধাক্রম ০১ থেকে ৬০০জনের সাক্ষাৎকার নেয়া হবে।

বৃহস্পতিবার ও শুক্রবার বিজ্ঞান বিভাগের এবং শনিবার ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের সাক্ষাৎকার নেয়া হবে।

এছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে মেধাক্রম ০১ থেকে ৩০০ পর্যন্ত এবং বেলা ২টা থেকে সাক্ষাৎকার নেয়া হবে ৩০১ থেকে ৬০০ পর্যন্ত।

পরের দিন আবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত উত্তীর্ণ সবার (যারা বিভাগ পেয়েছে) সাক্ষাৎকার নেয়া হবে।

অন্যদিকে শনিবার সকাল ৯টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের এবং বেলা ২টা থেকে মানবিক বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময় প্রবেশপত্র, এসএসসি, এইচএসসি পরীক্ষার মূল গ্রেডসিট এবং ইন্টারনেটের মাধ্যমে জমা দেয়া ‘বিষয় পছন্দের ফর্ম’ সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।