২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

বিরোধী জোটের ডাকা অবরোধ আরো তিনদিন বাড়ানোর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 06:51 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জনসংযোগ দপ্তরের পরিচালক ফয়জুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করার কথা বলা হয়।

এতে বলা হয়, “স্থগিত পরীক্ষাগুলোর সময় ও তারিখ পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info,  www.nu.edu.bd)  প্রকাশ করা হবে।”

আগে ঘোষণা করা শনিবার থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত বিরোধী জোটের অবরোধ সোমবার বাড়িয়ে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত করার ঘোষণা দেয়া হয়।

এর পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।