চবি’র ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার চবি’র বিজ্ঞান অনুসদের ডিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ নভেম্বর হওয়া ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৭, ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় সাক্ষাৎকার অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে। সংবাদপত্রের মাধ্যমেও জানানো হবে।
