চবির ‘আই’ ইউনিটের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে।
বুধবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শংকর লাল সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আই ইউনিটের (ইঞ্জিনিয়ারিং অনুষদ) ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় সাক্ষাৎকার অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
পরিবর্তিত তারিখ অনুযায়ী ১৫ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ৯টায় অনুষদ কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
গত ২০ নভেম্বর এই অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
