২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসের প্রমাণ পেলে কোনো ছাড় নয়: শিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সর্বদলীয় সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 11:12 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “অভিযোগ তদন্তে গঠিত কমিটি প্রশ্ন ফাঁসের প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”

গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। গণিত,বাংলা ও ইংরেজী বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ রয়েছে।

নাহিদ বলেন, “ প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা অস্বীকার করছি না।হয়তো বা সীমিত জায়গায় প্রকাশ হয়েছে।সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে খবর নেয়া হয়েছে।”

পরীক্ষার আগে ‘সাজেশন’ তৈরী করে অনেকে ব্যবসা করছে দাবি করে মন্ত্রী বলেন, “ওই সাজেশন থেকে প্রশ্নপত্র মিলে যায়।এতে প্রচার হচ্ছে প্রশ্ন আউট হয়েছে।”

মন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা বিশ্লেষণ করে বোঝা যাবে কারা ক্ষতিগ্রস্ত বা লাভবান হলো।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে কি না - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন,“দুর্ঘটনার জন্য তো মাশুল দিতে হবে।কীভাবে ক্ষতি পোষানো যাবে সেটাও দেখা হবে।”

তিনি বলেন, “প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হয়। প্রশ্ন ফাঁস হয়ে থাকলে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি দেখা হবে।”

প্রাথমিক সমাপণী পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গত শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।