চবি ভর্তি: ‘ঝ’ ইউনিটের ফল প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ঝ’ ইউনিটের আওতায় প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd থেকে ফল জানা যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক শংকর লাল সাহা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষায় মোট এক হাজার ৬৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে থেকে মেধা তালিকা অনুসারে ১৩৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে যারা ৯৬ দশমিক ২৫ থেকে ৬৪ দশমিক ৫ নম্বর পেয়েছে, তাদের মৌখিক পরীক্ষা হবে আগামী ৫ ডিসেম্বর।
গত বুধবার মোট আট হাজার ৭৪৭ জন ভর্তিচ্ছু এই অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের (ঙ ইউনিট) ভর্তি পরীক্ষা হয়।
