নোবিপ্রবিতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রশাসন।
এর ফলে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। আগে আবেদনের শেষ সময় ছিল ২০ নভেম্বর পর্যন্ত।
তবে পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং মুঠোফোনের ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
