২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি বিবিএ অনুষদে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদের আওতায় স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2013, 03:38 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার সকালে ফল প্রকাশ হয়েছে  বলে বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু তাহের জানান।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd  থেকে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

এই অনুষদের অধীনে সি-১, সি-২ ও সি-৩  ইউনিটভুক্ত বিভাগগুলো রয়েছে।

অধ্যাপক তাহের জানান, পরীক্ষায় মোট পাঁচ হাজার ৫৫২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

আগামী ২৩ নভেম্বর তাদের মৌখিক পরীক্ষা হবে। পরীক্ষায় ৯৫ দশমিক ৫ থেকে ৭৯ দশমিক ২৫ নম্বর প্রাপ্তরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মেধাক্রম অনুযায়ী অনুষদের সাতটি বিভাগে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে।

পরীক্ষায় সি-১ ইউনিটে পাঁচ হাজার ১৬৯ জন, সি-২ ইউনিটে ১৮৮ জন এবং সি-৩ ইউনিটে ১৯৫ জন উত্তীর্ণ হয়েছে।