২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির সান্ধ্য এমবিএ ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 07:18 PM

ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে। ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার সকালে বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সান্ধ্যাকলীন এ এমবিএতে ভর্তির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (পাস কোর্স), স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এক্ষেত্রে, একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

তবে গ্রেডিং পদ্ধতিতে আবেদনকারীর ন্যূনতম তিনটি ক্যাটাগরিতে মোট ৬ পয়েন্ট থাকতে হবে।