২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল বের হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2013, 09:03 PM

Updated : 23 Aug 2022, 07:17 PM

রোববার চুয়েটের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রথমদিন স্থাপত্য বিভাগের ক্রমিক নম্বর ১ থেকে ৩০ পযর্ন্ত, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে ১ থেকে ২০০ পর্যন্ত এবং উপজাতীয় ও রাখাইন সম্প্রদায়ের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

১৭ ডিসেম্বর ২০১ থেকে ৪৩০ পর্যন্ত এবং ১৮ ডিসেম্বর ৪৩১ থেকে ৬০০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

১৮ ডিসেম্বর বিকালে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশিত হবে এবং ২৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

আসন খালি থাকাসাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী পর্যায়ক্রমে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত চলবে বলে জানানো হয়।

চুয়েটের ওয়েবসাইটে (www.cuet.ac.bd   অথবা http://180.211.172.99/admission) পরীক্ষার ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।