২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সিট দখল নিয়ে সংঘর্ষ: আহত ২

হলের সিট দখল নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য নির্ধারিত মাস্টার দা সূর্য সেন হলে সংঘর্ষ হয়।

সংঘর্ষে পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মিজানুর রহমান, তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাসুদ রানা ও মো. মোস্তাফা আহত হয়েছেন। তাদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরাদ্দ না পেলেও সূর্য সেন হলের ‘বি’ ব্লকের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন পঞ্চম সেমিস্টারের দুই শিক্ষার্থী মিজান ও মোস্তাফিজুর রহমান।

“সম্প্রতি হল প্রশাসন ওই কক্ষটি মাসুদ রানাকে বরাদ্দ দেওয়ার পরও তারা ওই কক্ষ না ছাড়ায় তিনি কক্ষে তালা দেন। এসময় দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে বন্ধুরা তাদের সঙ্গে জড়িয়ে পড়লে সংঘর্ষ হয়।”

মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট ড. মো. দানেশ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

“যার নামে সিট বরাদ্দ দেয়া হয়েছে তাকেই সিটে তোলা হবে।”